Posts

Showing posts with the label Bibhas Chand

বই-সই সমিতির চতুর্থ অধিবেশন

Image
বই-সই সমিতির চতুর্থ বই-কথার আস র  বসেছিল ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল দুটো পনেরো মিনিটে, ডঃ বি.সি. রায় মেমোরিয়াল হলে (অডিটোরিয়ামে)।   এদিনের সভার বিশেষত্ব ছিল চার রকম চারটি বইয়ের ওপর আধারিত বই-কথা। চারজন বক্তাই ছাত্রী এবং সবাই ইংরেজি বিভাগের। এবং আরেকটি উল্লেখ্য ব্যাপার হল, এই প্রথমবার বই-সই সমিতির সভা বসেছিল অডিটোরিয়াম হলে, যা সমিতির পক্ষে অবশ্যই একটি মনে রাখার মতো ঘটনা। শুধু তাই নয়, এদিনের সভার সঞ্চালনার দায়িত্বও ছিল একজন ছাত্রী, ইংরেজি বিভাগের অঙ্কিতা সামন্তর (Ankita Samanta) ওপর। বলা চলে এদিনের সভা ছিল ইংরেজি বিভাগের জন্য একটি ‘স্পেশাল’ সভা।   অনুষ্ঠান শুরু হয় গ্রন্থাগারিকের অবতরণিকার মাধ্যমে। তারপরে স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহা। তিনি সংক্ষেপে বলেন বই পড়ার আনন্দের কথা। স্বাগত ভাষণের পর সুন্দর একটি ভুমিকা সহকারে মূল পর্বের অনুষ্ঠান শুরু করে অঙ্কিতা। প্রথম বই-কথাটি ছিল একটি ইংরেজি বইয়ের ওপর। আফগান-আমেরিকান লেখক Khaled Hosseini-র “The Kite Runner”. বইটির পটভূমি অনতিঅতীতের আফগানিস্তান। সেদেশে রুশ দখলদারি থেকে তালিবানি শাসন অবধি কাহিনির সময়সীমা। এককথায় একট...

বই-সই সমিতির প্রথম বৈঠকের কার্যাবলী

Image
  বই-সই সমিতি Boi-Soi Samiti (RNLKWC Book-Lovers' Club) ১ম সভা বই-সই সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২৯ মার্চ ২০২২ তারিখে রবীন্দ্রনীড় সভাকক্ষে দুপুর ২টোয়। সভাকক্ষ ছিল পরিপূর্ণ , উপস্থিত ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছিল এক আশ্চর্য উদ্দীপনা।  সভার শুরুতেই ছিল গ্রন্থাগারিকের অবতরণিকা এবং গ্রন্থাগারের সাম্প্রতিক কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি প্রদান। গ্রন্থাগারিকের পরে বই-সই সমিতির সমস্ত সদস্যকে অভিনন্দন জানান অধ্যক্ষ শ্রীমতী জয়শ্রী লাহা। তিনি বলেন এইরকম একটি সমিতির সম্ভাব্য ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে। অধ্যক্ষর বক্তব্যের পর শুরু হয় মূল অনুষ্ঠান। "পাঠক-জন্ম" নিয়ে বলেন বাংলা বিভাগের অধ্যাপক ড: সুজয়কুমার মাইতি। তারপর বই-কথা নিবেদন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক শ্রীযুক্ত বিভাস চঁন্দ। তিনি বলেন জগন্নাথদেব মণ্ডলের লেখা "মাটির সেতার" বইটি নিয়ে। বইটি যেমন আকর্ষণীয় , শ্রী চঁন্দের কথিকাও ছিল তেমনই প্রাণবন্ত।